নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। গত ১৬ জুন সকাল ১১টার দিকে মোটরসাইকেল যোগে ২/৩ জন দুর্বৃত্ত অপহরণ করে বলে জানা গেছে। এ বিষয়ে সিংড়া থানায় অভিযোগ করে তিনদিনেও উদ্ধার হয়নি।
জানা যায়, উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামে স্কুলে যাতায়াতের পথে হাতিগাড়া মহল্লার রফিকের পুত্র রাকিব প্রায় সময় উত্ত্যক্ত করতো। বার বার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে তুলে নিয়ে গেছে বলে জানান স্কুলছাত্রীর পিতা।
আরো পড়ুন: ৩৫ লাখ ৮২ হাজার ৭৪৭টি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
ওই স্কুলছাত্রীর বাবা আরো জানান, গত ১৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে স্কুলে চলে আসে, ঐদিন সকাল সাড়ে দশটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে রাকিবসহ দুই-তিনজন তার মেয়েকে জোড় করে মোটরসাইকেলে তুলে জলারবাতা হয়ে বগুড়ার দিকে চলে যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, মেয়েকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই