বিশ্বকাপ উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে একটি মজার কুইজ শো ‘চার ছক্কা মারপ্যাঁচ’। কুইজ অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে। বিশ্বকাপে বাংলাদেশসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এই কুইজ শোতেও ১০টি দল অংশ নিচ্ছে, দলগুলোর নামও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ বিশ্বকাপে অংশ নেওয়া সবগুলো দলের নামে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছে আর্য মেঘদুত ও জয়েত্ কল্যাণ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।