রয়টার্স
দুদিনের এক রাষ্ট্রীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরকালে তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
গত ১৪ বছরের মধ্যে এটি উত্তর কোরিয়ায় কোনো চীনা নেতার প্রথম সফর হবে, আর ২০১২ সালে ক্ষমতা গ্রহণের পর শি-র প্রথম সফর। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র প্রতিবেশী চীন। পরমাণু নিরস্ত্রিকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিবাদ চলছে উত্তর কেরিয়ার। কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই দেশের নেতা বৈঠকে মতবিনিময় করবেন।