বিশ্ব কাঁপছে বাংলাদেশে

 

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়, চলতি বিশ্বকাপে প্রথম কোনো দলের আড়াইশোর ওপর রান তাড়া করে জয়— এ সবকিছুই দেখা গেল একই ম্যাচে। আর এ সবকিছুর বিনিময়ে অবিস্মরণীয় এক জয়। বাংলাদেশ ৫১ বল বাকি থাকতে জিতল সাত উইকেটের বড় ব্যবধানে। আর এ জয়ের রেশ থাকল গোটা ক্রিকেট বিশ্বের ক্রিকেট বোদ্ধাদের কণ্ঠেও।

 

শাবাশ বাংলাদেশ। দারুণ লাগছে দলটিতে এত ভালো খেলোয়াড়দের দেখে। এভাবেই খেলতে থাকো।

— সৌরভ গাঙ্গুলি, সাবেক ভারতীয় অধিনায়ক

প্রথমে দক্ষিণ আফ্রিকা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক রান তাড়া করে জয়। সাকিবের অতিমানবীয় পারফরম্যান্সই ম্যাচ জিতিয়েছে।

— ইরফান পাঠান, সাবেক ভারতীয় ক্রিকেটার

 

রান তাড়া করে বাংলাদেশের মনে রাখার মতো এক জয়। বোঝা গেল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা হঠাত্ করে চলে আসেনি।

— অ্যালবি মরকেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

 

আজ লিটন তাঁর ব্যাট দিয়ে মোনালিসার ছবি আঁকছেন।

- ইয়ান বিশপ, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

 

শিকারে বের হয়েছে সাকিব। ও বুঝিয়ে দিল যে ও কেবল বিশ্বের সেরা অলরাউন্ডারই নয়, বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরও একজন। অভিনন্দন। দারুণ এক ইনিংস।

— রাসেল আরনল্ড, সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার

 

বাংলাদেশের ইতিহাসে এটা অন্যতম পাওয়ারফুল ব্যাটিং পারফরম্যান্স। অনেকিদন হলো আমি এই বাংলাদেশের খেলা লক্ষ্য করছি।

— হার্ষা ভোগলে, ভারতীয় ক্রিকেট বিশ্লেষক

 

লিটনকে এতদিন কেন বিশ্বকাপে খেলানো হয়নি?

— ইশা গুহা, ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার

 

কী অসাধারণ এক জয়। আট ওভারের বেশি বাকি রেখে সাত উইকেটের বড় ব্যবধান। চলতি বিশ্বকাপের প্রথমবারের মতো কোনো দল ২৫০-এর ওপর রান তাড়া করে জিতল।

— আকাশ চোপড়া, সাবেক ভারতীয় ক্রিকেটার

 

 

বিশ্বকাপে টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস

 

ব্যাটসম্যান     দল       বিশ্বকাপ আসর

নভজোত্ সিং সিধু ভারত      ১৯৮৭

শচিন টেন্ডুলকার  ভারত      ১৯৯৬

গ্রায়েম স্মিথ     দক্ষিণ আফ্রিকা ২০০৭

সাকিব আল হাসান বাংলাদেশ   ২০১৯

ওয়ানডেতে বাংলাদেশের

টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস

 

ইনিংস ব্যাটসম্যান    সময়কাল

    তামিম ইকবাল  ১১ মার্চ, ’১২ থেকে ৩০ নভেম্বর ’১২

    সাকিব আল হাসান ১৫ মে থেকে চলছে