দক্ষিনখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নম্বর কাউন্সিলর ডি এম শামীম।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর উপহার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর ডি এম শামীম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী সব সময় খেটে খাওয়া মানুষের জন্য ভাবেন। তাই প্রধানমন্ত্রী উপহার আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিনখান থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন সরকার,আরফান আলী আরমান ও স্থানীয়রা।