মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুনে ১টি কাঠের দোকান, ১টি চায়ের দোকান, ১টি মুদি দোকান, টার্কি মুরগি, কবুতর বিক্রির দোকানসহ ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশন অফিসার তানভির আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ২টি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।