ঝুঁকিপূর্ণ ভবনে সেটেলমেন্ট অফিসের কার্যক্রম!

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম চলছে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে। আশির দশকে নির্মিত এ ভবনটি ভেঙে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে জানা গেছে, মোরেলগঞ্জ আদালতের কার্যক্রম পরিচালনার জন্য ১৯৮০ সালে এ ভবনটি নির্মিত হয়। ১৯৯৩ সালে এ আদালতের কার্যক্রম জেলা সদরে স্থানান্তর হওয়ার পর এ ভবনেই শুরু হয় সেলেমেন্ট অফিসের কার্যক্রম। দুই যুগেরও অধিক সময় ধরে এ ভবনে চালু রয়েছে এ অফিসের কার্যক্রম। এরই মধ্যে ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা বিমল বিশ্বাস বলেন, আশির দশকের এই পুরাতন ভবনে প্রায় দীর্ঘ বছর ১৬ সেটেলমেন্ট অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই ভবনটিতে অফিস চালানো সম্ভব নয়। ঝুঁকি নিয়ে অফিস চালিয়ে আসছি।

দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন  ভূমি মালিকরা ও এলাকাবাসী।