সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার নূরুল হকের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে দুবৃত্তদের হামলায় আহত হন আজাদ মিয়া। ১৮ মার্চ রাতে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হককে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই নাট্যকার আফরোজ রায়হান। পুলিশ ঘটনার পর তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেয়। এই মামলায় প্রধান আসামি মো. নূরুল হক এতোদিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।