জয়পুরহাটে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহীদ ডা. আবুল কাশেম মাঠে প্রায় ১ হাজার শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সুব্রত পালের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

7cd8663c-d53c-4a5e-913c-83702ce7da28

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সহসম্পাদক রাজু আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, হোসেন সিদ্দিক মিলন, জয়পুরহাট জেলা যুবলীগের সভাপতি সুমন সাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন প্রমুখ।