ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বাগুটিয়া গ্রামের পাটখেত থেকে সোহেল রানা (২০) নামে মসজিদের এক মোয়াজ্জিনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মোয়াজ্জিন কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের বকতিয়ার আলির ছেলে। কালীগঞ্জ উপজেলার চাঁপালী মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, মাঠে কাজ করতে গিয়ে পাট খেতে উলঙ্গ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পাশে পাঞ্জাবি ও ট্রাউজার পড়েছিল। পুলিশের ধারণা অন্য কোনো স্থান থেকে ধরে এনে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশটি পোষ্টমর্টেমের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁপালী মসজিদের ঈমাম জানান, মোয়াজ্জিন সোহেল রানা সোমবার বিকালে ছুটি নিয়ে যান। মঙ্গলবার ভোরে এসে ফজরের আজান দেওয়ার কথা ছিল।