যমুনার ভাঙনের কবলে আরিচা ফেরি টার্মিনাল এলাকা

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

যমুনায় দ্রুত পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের নিহালপুর ও আরিচা ফেরি টার্মিনাল এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। গত দুই দিনে আরিচা পয়েন্টে যমুনার পানি প্রায় এক ফুট বাড়ার সঙ্গে সোমবার রাতে বৃষ্টির ফলে এলাকায় ভাঙনের মাত্রা বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, নিহালপুর মোড়ে ৪ হাজার ৪৯৫টি জিও ব্যাগ দিয়ে ভাঙন মোকাবেলার চেষ্টা চলছে। প্রতিটি ব্যাগে ৯০ শতাংশ বালু ও বাকি ১০ ভাগ ভিটি বালু ব্যবহারের নিয়ম রয়েছে। তবে আরিচা ফেরি টার্মিনালে সৃষ্ট ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ আরিচা অফিস পানি স্তর পরিমাপক আলমগীর হোসেন জানান, দুইদিনে এ পয়েন্টে দ্রুত পানি বেড়েছে।