ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলা জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী কয়েক শতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদিক্ষণ ভোলা পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, জেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন অমি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ প্রমুখ।