শজিমেক হাসপাতালে আলোচনা সভা

বিশ্ব ক্লাবফুট দিবস

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে (শজিমেক) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিক্যালের সামিয়া ইসলাম গ্যালারিতে এই আলোচনা সভা হয়। অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রসুল ও মেডিসিন বিভাগের প্রধান ডা. জাকির হোসেন।