মহানগর নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় দলটির বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।

web-awami-league-new-party-office

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

awami leauge

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।