চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি মিঠার দোকানের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় দিকে চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা।
নিহত মফিজ ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মো. এরফান জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কের চুনতি মিঠার দোকান এলাকার সামনে কক্সবাজারগামী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের এক শ্রমিক নিহত হন।
ওসি জানান, খবর পেয়ে এসআই মো.হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক দোহাজারী থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।