টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দুটি পুরস্কার শামসুন নাহারের হাতে

বাংলাদেশের অধিনায়ক শামসুন নাহার জুনিয়ার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছেন। তার খেলা দর্শকদের চোখে তাক লাগিয়েছে। ক্ষিপ্রগতির এই ফুটবলার গোল্ডেনবল এবং গোল্ডেনবুট দুটোই পেয়েছেন। টুর্নামেন্টে ৫ গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন ভুটানের বিপক্ষে। নেপালের বিপক্ষেও তার গোল রয়েছে ফাইনালে।

এই শামসুন্নাহার নেপালে সিনিয়র সাফে বদলি খেলতে নেমে গোল করেছিলেন। সেই শামসুন্নাহারকে ফাইনালের আগে নেপালের অধিনায়ক প্রীতি রায় হুমকি দিয়েছে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নেবেন। মনে মনে রেখেছিলেন সেপ্টেম্বরে বড় বোনদের হারের প্রতিশোধও নিবেন। কোনোটাই পারেননি তিনি। বাংলার নারী ফুটবলাররা নেপালকে উড়িয়ে দিয়েছেন। যে নেপাল ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিদায় করে দিয়েছে সেই নেপালকে ঘোলা জল খাইয়ে দিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে শামসুন্নাহার বললেন, ‘আমি আগেই বলেছিলাম ট্রফি ঘরে রাখব। ফাইনালে সেই শপথ নিয়েই মাঠে নেমেছিলাম। নেপাল আমাদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল সেই সুযোগ পায়নি।’

      চ্যাম্পিয়ন                          বাংলাদেশ

      রানার্সআপ                         নেপাল

      ফেয়ার প্লে ট্রফি                  ভুটান

      টুর্নামেন্ট সেরা গোলকিপার   রূপনা চাকমা

     গোল্ডেনবল                        শামসুন নাহার জুনিয়র

      গোল্ডেনবুট                         শামসুন নাহার জুনিয়র

বয়স ভিত্তিক ফুটবলে বাংলাদেশের ট্রফি

          ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

         ২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

          ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

          ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

          ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

          ২০২৩ অনূর্ধ্ব-২০ সাফে নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন।