অসুস্থ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমানে নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন। ১৩ জুলাই জাতীয় সংসদে জীবনে প্রথমবারের মতো বাজেট উপস্থাপন শুরু করলেও শেষ পর্যন্ত বাজেট বক্তৃতা শেষ করতে পারেননি। তার পরিবর্তে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনা শেষ করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। অসুস্থতার কারণে বাজেট উপস্থাপনের পরদিন সংবাদ সম্মেলনেও অর্থমন্ত্রী যোগ দিতে পারেননি। এর পরিবর্তে সেই সংবাদ সম্মেলনটি করেন প্রধানমন্ত্রী। বাজেট ঘোষণার আগে থেকেই অসুস্থ ছিলেন অর্থমন্ত্রী। আগামী ৩০ জুন জাতীয় সংসদে বাজেট পাস হবে। এর আগের সময় জুড়ে বাজেট নিয়ে আলোচনা হবে জাতীয় সংসদে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় আগামী সপ্তাহে জাতীয় সংসদে অর্থমন্ত্রী যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে।