ঘরের আগুনে পুড়ে ঘুমন্ত যবুকের মৃত্যু

গোপালগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত এক যুবকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে একটি গরুও দগ্ধ হয়ে মারা যায়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ সব মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত মুকুল শেখ (৩৫) একই এলাকার আক্তার আলী শেখের ছেলে।

এলাকাবাসীর বরাতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমানে ধুমপান করতেন। ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে রাতে কোনো এক সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, ততক্ষণে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা বাড়ির মালিক মুকুল শেখ পুড়ে মারা যান। এসময় তার ঘরের একপাশে থাকা একটি গরুও পুড়ে মারা যায়।

ফায়ার সার্ভিসের লিডার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যবুক একাই ওই ঘরে থাকতেন বলে জানান তিনি।