দক্ষিণ আফ্রিকায় র‌্যাপ শিল্পীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় র‌্যাপ শিল্পীদের একজন একে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ডারবানের একটি রেস্তোরাঁর বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

একাধিক দক্ষিণ আফ্রিকান পুরস্কার জিতেছেন এই শিল্পী। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন তিনি। এছাড়াও এমটিভি ইউরোপ সঙ্গীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন একে।

একে-এর বাবা-মা, টনি এবং লিন ফোর্বস টুইটারে এক পোস্টে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় পুত্র আর আমাদের মাঝে নেই। সে মৃত্যুবরণ করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে দু'জন সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি রাস্তার ওপর পাশ থেকে ভিকটিমদের খুব কাছ থেকে গুলি করে। খুনের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।