কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে জান্নাতুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে। সে ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে শিশুটি একাই বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে শিশুটি সবার অজান্তে বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে যায়। শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাবা-মাসহ অনেকেই বাড়ির আশে পাশের বিভিন্ন জায়গায় খোঁজ করে। শিশুটিকে কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করে মৃত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন: শিবালয়ে নিষিদ্ধ থ্রি-হুইলারের ধাক্কায় শিশু নিহত
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু