বাংলাদেশের গ্রাহকদের বা বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের কাছে আন্তর্জাতিক ব্র্যান্ড আনতে পৌছিয়ে দিতে উদ্বোধন হলো ‘মিমোসা লাইফস্টাইল’। এটি বাংলাদেশের একটি নতুন বিস্তৃত অনলাইন ফ্যাশন ব্র্যান্ড। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক রেস্তঁরায় কেক কেটে হয়ে গেল এর উদ্বোধন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি, মিস ইউনিভার্স বাংলাদেশ ও মডেল তানজিয়া জামান মিথিলা, মডেল লিন্ডা লিউ, নিবির, ‘মিমোসা লাইফস্টাইল’ এর দুই পার্টনার এ এফ এম ইফতে খায়রুল এহসান, সুমাইয়া ইসলামসহ আরও অনেকে।
এ এফ এম ইফতে খায়রুল এহসান বলেন, আমাদের ইচ্ছা আছে এই এক বছর পূর্তি হলে এবং ভালো সাড়া পেলে আমরা শোরুম দিব। যারা সাশ্রয়ী উপায়ে তাদের নিজস্ব ফাস্ট ফ্যাশন করতে চায় তাদের জন্য মিমোসা লাইফস্টাইল এর প্রি-অর্ডার ইনস্টক এবং স্টুডিও এপয়েন্টমেন্ট ব্যবস্থা রয়েছে । আমরা ছোট করে একটি স্টুডিও রেখেছি যেটাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকবো। আমাদের প্রোডাক্টগুলো এভেলেবেল ইনস্টল এবং প্রি অর্ডার বেইজড থাকবে।
সুমাইয়া ইসলাম বলেন, যত ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সব ধরনের প্রোডাক্ট এ পাওয়া যাবে কিন্তু বেশি করে আমরা শিন অফিসিয়াল যারা ম্যাংগো প্রোডাক্ট গুলো নিয়ে আসতে চাচ্ছি। সিঙ্গাপুর মালয়েশিয়া চায়নার প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসবো বাংলাদেশ। খুচরা বিক্রেতাদের মধ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে মিমোসার উদ্ভাবন ফাস্ট ফ্যাশনকে সম্ভব করে তোলে।