বিশ্ব বেতার দিবস

শিল্প কখনো হারায় না

একজন ব্যক্তি চাইলেই কখনো শিল্পী হতে পারে না। মনের সুপ্ত বাসনা, ইচ্ছা শক্তি, অধ্যবসায় এবং লক্ষ্যে পৌঁছনোর ধৈর্য ও দৃঢ়তা মানুষকে শিল্পী করে তোলে। শুধু নির্ধারিত কয়েকটি কাজকেই শিল্প বলা চলে না। প্রতিটি কর্মই এক একটি শিল্প। তেমনি প্রতিটি মানুষও এক একজন শিল্পী। সুতরাং শিল্পী যদি শিল্পকে আঁকড়ে ধরে রাখতে ব্যর্থ হয় তবে ক্ষেত্র বিশেষ শিল্পী হারিয়ে যায় শিল্প নয়। 

আরজে কিংবা রেডিও জকি একটি ব্যতিক্রমী শিল্প। যেখানে ঘণ্টার পর ঘণ্টা শুধু মাত্র কথায় বলে যেতে হয়। কথা তো সবাই কম বেশি বলে থাকে তাহলে একজন রেডিও জকি’র কথা শ্রোতারা কেন শুনবে? কিন্তু মজার ব্যাপার হলো শ্রোতারা রুটিন মেনে সেই আরজেদের কথা শোনেন কোনো একটা অজানা কারণে। আর এ কারণেই আরজে কিংবা রেডিও জকি’র পেশাটাকে একটু ব্যতিক্রম বললে খুব একটা ভুল হবে না। 

বিশ্ব বেতার দিবস আজ। তাই দিনটি একজন আরজের জন্য বিশেষ আনন্দের ও প্রাপ্তির। কেননা দিনটি কেবলই আমাদের (আরজে) জন্য। 

Untitled-1

সময়ের পালাক্রমে বদলেছে অনেক কিছু। বিনোদন দুনিয়ায় যুক্ত হয়েছে নানান মাধ্যম। তবে ভুলে গেলে ভুল হবে যে ইতিহাসের উল্লেখযোগ্য কিংবা স্মরণীয় ঘটনার সাক্ষী রেডিও। যা একই ভাবে বিনোদনেরও। রয়েছে কয়েকশো টিভি চ্যানেল। বিভিন্ন রিয়েলিটি শো থেকে নাটক, সিনেমার সঙ্গে নতুন করে এখন ওটিটি। যেখানে হাজার হাজার গল্প আর ছোট ছোট কন্টেন্টের সমাহার। এছাড়া ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটিকের মতো প্লাটফর্মগুলো রয়েছেই বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে। যা একইসঙ্গে দেখতে এবং শুনতে পায় শ্রোতা দর্শকেরা। মানুষ প্রয়োজনীয়তা উপলব্ধি করে অভাবের বৃত্তে যখন আটকে থাকে। আর চাহিদার তো কোনো কমতি নেই। তাই এখন অনেকেই বলেন রেডিওর স্বর্ণালী দিন নেই। আসলে আমার ধারণা মানুষ তার চাহিদার তুলনায় প্রাপ্তির পরিমাণ বেশি হওয়ায় এ শিল্পের গুরুত্বটাকে ঢেকে ফেলছে। কিন্তু শিল্পের যে মরণ হয়না কখনো। 

314493437_660788192154736_1861611856628942335_n

একজন ব্যক্তিকে রেডিও শিল্পে শিল্পী হতে শুধু মাত্র শুদ্ধ উচ্চারণে কথা বলায় নয় সমসাময়িক সাংস্কৃতিক, রাজনৈতিক, খেলাধুলাসহ নানান বিষয়ের ওপর ধারণা রাখতে হয়। এছাড়া একের অধিক ভাষায় কথা বলা, শ্রোতাদের কাঁদানো, হাসানোর মতো অধিকতর কঠিন কাজটিও তাকে করতে হয়। আর বর্তমান সময়ে অন্যান্য কাজের মতোই ক্যামেরার সামনে কথা বলা থেকেও দূরে নেই। সাহসিকতার সঙ্গে উপস্থাপন করছেন বিভিন্ন প্রোগ্রাম।

312607342_619789159921749_6301940257574591494_n

বর্তমান এই সময়টাতে প্রতিটা মানুষই নিজেকে সবার মধ্যে পরিচিত করাতে চায় উপস্থাপন করতে চাই সবার থেকে একটু আলাদা করে। কেননা নিজেকে অনেকের মধ্যে ভিন্নভাবে তুলে ধরার প্রাথমিক করণীয় সুন্দরভাবে কথা বলা। একজন কথাবন্ধু বা আরজের জন্য যা প্রথম এবং প্রধান শর্ত। 

এখনো প্রায়ই অনেকে জানতে চান কীভাবে আরজে হওয়া যায়? আমার অনেক ইচ্ছে, স্বপ্ন আরজে হওয়ার। যা একজন আরজে হিসেবে নিজেকে অনেক গর্বিত করে। 

আরজে ও গণমাধ্যমকর্মী