জনগণের উন্নয়নে রাজনীতি করি তাই জনগণ পাশে থাকে: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণের উন্নয়ন ও মূল্যায়নের রাজনীতি করি তাই ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের জনগণ আমার পাশে থাকে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে জনগণের সেবা করতে পারছি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা শায়েদীদ গামাল লিপু ফুলের নৌকা উপহার দিয়ে নিক্সন চৌধুরীর সমর্থনে একাত্বতা ঘোষণা করেন।

Kazir Zafor Ullah Pic (2)

নিক্সন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ গড়বো। জনগণের আর্শীবাদই আমার রাজনীতির মূল লক্ষ্য। হেভিওয়েট নেতারা দেখে যান নিক্সনের সমর্থনে কত জনগণ। এখানকার অনেক হেভিয়েট নেতারা বিগত দিনে এমপি-মন্ত্রী হয়েছেন। দুর্যোগের সময় জনগণের পাশে থাকে না, জনগণের উন্নয়ন ও মূল্যায়ন করে না তাই জনগণও তাদের পাশে নাই। 

Picture Sadarpur, Faridpur

অ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাদ হোসেন, সদরপুর উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, সদরপুর ইউপি চেয়াম্যান কাজী জাফর, ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য কহিনুর বেগম, ফরিদপুর জেলা পরিষদ সদস্য একলাছ আলী ফকিরসহ নিক্সন সমর্থিত বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা।