সাতচল্লিশের দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ; সবকিছুরই সাক্ষী ছাগলনাইয়ার চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ। ফেনীর উত্তরের এই শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্য ৭৫ বছর পদার্পন করেছে। বিদ্যাপীঠটির প্রাক্তন ছাত্র সংদের উদ্যোগে উদযাপিত হয়েছে 'প্লাটিনাম জুবিলি উৎসব'।
গত শুক্র ও শনিবার (১০ ও ১১ ফেব্রুয়ারি) চাঁদগাজী স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্লাটিনাম জুবিলি উৎসব। দুই দিনের এই আয়োজন প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উচ্ছ্বাসে পরিণত হয়। স্কুল নিয়ে স্মৃতিচারণ, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, কনসার্ট, র্যাফেল ড্র ও মেজবানসহ নানা আয়োজন ছিল এই উৎসবে।
শুক্রবার বিকেল ৪টায় প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয় স্কুলের ঘণ্টা বাজিয়ে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু, উৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক রায়হান রকিবসহ স্কুলের প্রাক্তন ছাত্ররা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন স্কুলের সাবেক ছাত্র তছিম উদ্দীন শামিম ও সোহেল মোস্তাক।
এর পরই বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণ স্মৃতিচারণে পুরো প্রাঙ্গণ মায়াময় করে তোলেন। সন্ধ্যার পর দেখা যায় আতশবাজির ঝলকানি আর ফানুষ উড্ডয়ণের পাল্লা। এরপরই মঞ্চে ওঠে ব্যান্ড 'মনের মানুষ'। এক পর্যায়ে তাদের সঙ্গে গলা মেলান বাংলার গায়েন-এর শাহরিয়ার চৌধুরী। প্রথমদিনের সর্বশেষ আকর্ষণ ছিল চিশতি বাউল। 'বেহায়া মন', 'যদি থাকে নসিবে' সহ একাধিক গানে পুরো উৎসব মোহনীয় করে তুলেন তিনি।
পরদিন সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। এরপর বর্তমান ও প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে পিটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর প্রাক্তন ও বর্তমান ছাত্র মঞ্চে গান ও কবিতা পরিবেশন করেন। এর সঙ্গে প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণও করেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখনই ফেনীর বিভিন্ন এলাকা থেকে উৎসবে আসতে শুরু করেন দর্শনার্থীরা। অন্যদিনে আতশবাজির তালে তালে মঞ্চ মাতান ব্যান্ড চিৎকার।
উৎসব উপলক্ষে 'সন্দীপন' নামক একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছে প্রাক্তন ছাত্র সংসদ। সন্ধ্যার পর উৎসবের প্রধান অতিথি হিসেবে এই স্মারক গ্রন্থ উন্মোচক করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়াম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য আহমেদ মাহী রাসেল, মহামায়া ইউনিয়নের সাবে চেয়ারম্যান গরিব শাহ্ হোসেন বাদশাহ চৌধুরী, উৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক রায়হান রকিব, সন্দীপন-এর প্রধান সম্পাদক সোহেল মোস্তাক, সম্পাদক নুরুল করিম। মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার আবুল কালাম, মুন্সী তাজুল ইসলাম মামুন, মুন্সী জাহিদ ফয়েজ উল্লাহ্, মুন্সী মোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র তছিম উদ্দীন শামিম।