বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া খুরশিদা বেগমের (৪০) লাশ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উদ্ধার করা হয়েছে।
জানা গেছে. গতকাল জেলা শহরের মোহাম্মদপুর এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান খুরশিদা বেগম (৪০)। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ক্যায়ামলং এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ নারীর লাশ পয়েছে স্থানীয়রা। বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফরহাদ উদ্দিন জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা ও চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল অংশ নেয়।