ব্রিটেনে প্রধানমন্ত্রীর দৌঁড় থেকে ছিটকে পড়লেন ডোমিনিক রাব। গতকাল দ্বিতীয়বারের মতো ভোটে বরিস জনসনই এগিয়ে আছেন। এর ফলে তৃতীয় ধাপের ভোটের জন্য লড়াইয়ে থাকলেন ৫ জন। সাবেক ব্রেক্সিট মন্ত্রী রাব মাত্র ৩০ ভোট পেয়েছেন। প্রয়োজন ছিল ৩৩ ভোট। বাকিদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন পেয়েছেন ১২৬ ভোট, পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ৪৬, মাইকেল গোভ ৪১, রোরি স্টুয়ার্ট ৩৭ এবং সাজিদ জাভিদ ৩৩ ভোট পেয়েছেন। ৩১৩ এমপি ভোটাধিকার প্রয়োগ করেন। চলতি সপ্তাহে তৃতীয় ধাপের ভোট হবে। এরপর ২২ জুন থেকে দুইজন নির্বাচিত করতে পোস্টাল ভোট হবে। -বিবিসি