বাকেরগঞ্জে আলাদা দুর্ঘটনায় নিহত ৩ 

বরিশালের বাকেরগঞ্জে আলাদা দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের আইলিয়াপুর বেলুখা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একই ইউপির বড়িয়া এলাকায় যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ২ জন নিহত হন। এছাড়া একই ইউপির আউলিয়াপুর এলাকার ১ জন গাছ থেকে পড়ে নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাকেরগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার মৃত সেকান্দার মল্লিকের ছেলে হারুন মল্লিক (৫৫), একই ইউপির গাছ থেকে পড়ে মৃত আ. খালেক তালুকদারের ছেলে পলাশ তালুকদার (৪৫), অন্যদিকে বেলুখা এলাকায় মাহিন্দ্রা উল্টে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। 

ওসি মাকসুদুর রহমান বলেন, চরমোনাই মাহফিল থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা বরিশাল পটুয়াখালী মহাসড়কের আউলিয়াপুর বেলুখায় এলে নিয়ন্ত্রণ হরিয়ে খাদে পড়ে গেলে এক ব্যক্তি গুরুতর আহত হন, অন্যদিকে বড়িয়া এলাকায় অটোরিকশা উল্টেও ১ জন গুরুতর আহত হয় এবং আউলিয়াপুর এলাকায় ১ জন গাছ থেকে পড়ে যান। ৩ জনকেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মারা যান।