ভাষার প্রতি শ্রদ্ধা জানান ঝামেলামুক্তভাবে

মায়ের ভাষা, নিজের মুখের ভাষার চেয়ে আপন আর কী হতে পারে? তাই মায়ের ভাষার প্রতি সম্মান জানানোর দিনটিও আমাদের বড় আপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় একুশে ফেব্রুয়ারি আমাদের গর্বেরও দিন। 

এই দিনে সবাই চায় নিজের মতো করে ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে। আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কিছুর। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনগণ। 

প্রভাতফেরিতে অংশ নেওয়ার জন্য আমরা সাধারণত হেঁটেই শহিদ মিনারে যাই। কিন্তু সেখান থেকে ফেরার জন্য তো যানবাহন প্রয়োজন। ছুটির দিনে দেখা দিতে পারে গণপরিবহনের সংকট। যেকোনো ছুটির দিনের মতো এদিনও সিএনজি বা রিকশার ভাড়া আকাশছোঁয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ ধরনের ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে পারে রাইডশেয়ারিং সার্ভিসগুলো। যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে আপনি এই সার্ভিস ব্যবহার করতে পারেন। 

উবার এক্স বা উবার প্রিমিয়াম আপনাকে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। পরিবারের সবাইকে নিয়ে বেরোনোর জন্য আছে উবার এক্সএল। ঢাকা শহরের ভেতর একাধিক গন্তব্যে যাওয়ার জন্য আছে উবার রেন্টাল। 

আর, যদি শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর বা ঢাকার আশেপাশের অন্য কোনো এলাকার রিসোর্টে ছুটির দিনটি কাটাতে যেতে চান, তাহলে উবার ইন্টারসিটি আপনার জন্য উপযুক্ত। নিশ্চিন্তে যাতায়াতের জন্য রাইডশেয়ারিং সার্ভিসগুলো হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। এসব অ্যাপের নিরাপত্তার ফিচারগুলো আপনার ঝামেলাবিহীন যাতায়াতে সাহায্য করবে।