ঝিনাইদহ সদর উপজেলায় মসজিদের মুয়াজ্জিন সোহেল রানা হত্যা মামলায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত চাপাতি ও নিহতের মোবাইল ফোন। গ্রেফতার হয়েছেন রাজু আহমেদ ও তার স্ত্রী জুলিয়া বেগম।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, রাজুর স্ত্রী জুলিয়ার সঙ্গে সোহেল রানার পরকীয়া চলছিল। রাজু জানার পর সোহেলকে হত্যার পরিকল্পনা করে। সোমবার রাতে স্ত্রীকে দিয়ে মোবাইল ফোনে সোহেল রানাকে ডেকে আনেন। তারপর চারজন সোহেলকে পাট ক্ষেতে নিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: মোদির সর্বদলীয় বৈঠক বর্জন বিরোধীদের
হত্যার পর তারা লাশ পাট ক্ষেতে ফেলে রেখে যায়। জুলিয়াকে মঙ্গলবার দুপুরে ও রাজু আহমেদকে বুধবার সকালে গ্রেফতার করা হয়। পরে জুলিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
ইত্তেফাক/অনি