মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাম জিয়া উল হক করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার মৃত অলি আহম্মদের পুত্র।
জানা গেছে, সোমবার রাতে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় ৩ টি ট্রাক দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে একটি পিকআপ (যাহার নম্বর চট্টগ্রাম ড-১১-০১২২) এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১৮-৩৩৮৫) ধাক্কা দেয়। এতে পিকআপ গাড়ির সামনের অংশ দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলে পিকআপ চালক মারা যায়। তবে দাঁড়িয়ে থাকা ৩ টি ট্রাকের চালক এবং হেলপার ছিল না।
অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।