নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মোট ৫৩টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে আসাদ পেয়েছেন ২২ হাজার ৩২৫ ভোট।
তার নিকটতম ঘোড়া প্রতীকের স্বতন্ত্র ও দলের বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী আহমেদ আলী শাহ পেয়েছেন ১১ হাজার ৮৯৬ ভোট। এছাড়া আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৮ হাজার ৯৯৮ ভোট।
আরও পড়ুন: ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে: সিইসি
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবদুল আলীম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকের শিরিন আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/জেডএইচডি