যুক্তরাস্ট্রের লস অ্যঞ্জেলেস সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে মোমেনকে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। স্হানীয় সময় বুধবার সকালে লস অ্যান্জেল এর বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে এ সম্মাননা প্রদান করেন সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল হাসনাত রায়হান, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, সাবেক সভাপতি মাহতাব আহমেদ, আনোয়ার হোসেন রানা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী পরিষদের সদস্য নজরুল আলম, ফয়জু সুবহান, সহ-সভাপতি জহির উদ্দিন, সদস্য আরেফিন বাবলু, জামিউল ইসলাম বেলাল, সাবেক উপদেষ্টা শফিকুর রহমান এবং বর্তমান উপদেষ্টা গোলাম কিবরিয়া প্রমুখ।