মহিপুর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে পটুয়াখালীর ঐতিহ্যবাহী মহিপুর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিববুর রহমান । বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম, মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়ের, মহিপুর থানা মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুল মালেক আকন, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন , মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী ও সাধারণ সম্পাদক জামাল হোসের সরদারসহ  প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্যরা।

সভায় বক্তারা প্রেসক্লাবের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যদের সৎ এবং নিষ্ঠার সাথে লেখনির মাধ্যমে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান ।