হাজীগঞ্জে পাওয়ার সেল'র ডিজিকে নাগরিক সংবর্ধনা

ইঞ্জিনিয়ার ইনিস্টিউট বাংলাদেশের (আইইবি) ঢাকা সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল'র ডিজি (মহাপরিচালক) প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাজীগঞ্জ-শাহরাস্তির সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার আলীগঞ্জ পিটিআই হলরুমে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান খাঁনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

এ সময় বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।