নানা আয়োজনে উদীচীর বর্ষাবরণ

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

নীলফামারীর সৈয়দপুরে নানা আয়োজনে বর্ষাবরণ করা হয়েছে। গত ১৫ জুন সন্ধ্যায় এ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী নিজস্ব কার্যালয়ে আয়োজন করে আলোচনা সভা, নাচ ও গান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট বেতাল শিল্পী ও ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির।

নূরুজ্জামান জোয়ার্দ্দারের বর্ষা নিয়ে সূচনা বক্তবের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা। এতে একক নৃত্য পরিবেশন করেন একুশি ও মিশু। বর্ষার একক সংগীত পরিবেশন করেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, শেখ রোবায়তুর রহমান, তাজ আহমেদ, তাসনিম মিশু, তপুশ্রী, বিথী জামান, অমৃতা, অনুশ্রী ও শরিফা বেবী। এছাড়া অংশ নেন কলি, রঞ্জু, সুদীপ্ত, কুদ্দুস প্রমুখ। হারমোনিয়ামে ছিলেন শেখ রোবায়েত, তবলায় মিল্টন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন ও মঞ্চসজ্জায় ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস। উদীচীর ব্যতিক্রমী এই আয়োজন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।