শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়। প্রতষ্ঠানটির গুলশান এভিনিউ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
এদিন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. জুবায়দুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ সাংস্কৃতিক ক্লাবের ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের শহীদ-স্মৃতিস্তম্ভতে শ্রদ্ধা নিবেদন করেন।
বেদীতে পুষ্পার্ঘ নিবেদন শেষে শহীদদের স্মরণ করে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর ১৯৪৭ সাল পরবর্তী ভাষা আন্দোলনের ইতিহাসকে একটি গীতিনাট্য এবং সঙ্গীতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থাপন করে।