মাতৃভাষা নিয়ে রেজা সেলিমের গান ‘মায়ের ভাষায় কথা বলি’

১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ অনেকেই শহীদ হন। তখন থেকেই এ দিনটি ‘ভাষা শহীদ দিবস’ হিসেবে পালন করে আসছে বাঙালীরা।

এই বিশেষ দিনকে নিয়েই রেজা সেলিমের বিশেষ গান ‘মায়ের ভাষায় কথা বলি’। গানের কথা ও সুর করেছেন মাটির মামিন। সঙ্গীতায়োজন করেছেন টফি রেনার। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গানটি একটি ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ইন লিস্টেড শিল্পী।

সেলিম রেজা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গান হলেও মহান একুশে ফেব্রুয়ারি তথা ভাষা দিবস নিয়ে গানের সংখ্যা খুব কম। তাই পরিকল্পনা করেই এই গানটি তৈরি করেছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।