দ্বিতীয় দিনে বাংলাদেশকে টানছেন সাকিব-মাহমুদউল্লাহ

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শনিবার প্রথম ইনিংসে ফের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। ৫ উইকেটে ২৫৯ রান করা বাংলাদেশের ইনিংসকে আরো সামনে এগিয়ে নিতে ব্যাট হাতে নেমেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার প্রথম দিনের খেলা শেষে সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন। সেখান থেকেই আজ তারা খেলা শুরু করেছেন।

প্রথম দিনে টস জিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাদমান ইসলামের ৭৬ ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৯ রান। এছাড়া মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন করেন ২৯ রান করেন।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে বাংলাদেশ জয় পায় ৬৪ রানে। তাই সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এখন ঢাকা টেস্টে জয় বা ড্র’ই সিরিজ জয়ে জয়ে বাংলাদেশের জন্য যথেষ্ট হবে।

ইত্তেফাক/কেআই