বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসির মেয়াদ ৪ বছর হচ্ছে

উপাচার্যের মেয়াদ চার বছর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

1677494195.328847932_726617868967191_6

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ চার বছর হলেও শুধু এটিতেই ছিল ৩ বছর। এই সংশোধনীর ফলে এখানেও উপাচার্যের মেয়াদ চার বছর হবে।

বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।