চট্টগ্রামের সাতকানিয়ায় মানসিক ভারসাম্যহীন বাবার কুড়ালের কোপে আক্কাস উদ্দিন (২৩) নামে মানসিক ভারসাম্যহীন ছেলে খুন হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আক্কাস ও তার বাবা হোসেন আহমদ উভয়েই মানসিক ভারসাম্যহীন। সন্ধ্যায় আক্কাস বাড়ির সামনের সড়কে কুড়াল নিয়ে নিজের শরীরে আঘাত করার চেষ্টা করলে তার বাবা প্রথমে তাকে থামাতে চেষ্টা করে। পরে বাবা ছেলের কথাকাটাকাটির একপর্যায়ে আক্কাস বাবাকে কুড়াল দিয়ে কোপ দিতে চাইলে তার বাবা কুড়ালটি কেড়ে নিয়ে ছেলের মাথায় আঘাত করে। এতে আক্কাস ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নলুয়া ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহীম বলেন, নিহত আক্কাস ও তার বাবা মানসিক ভারসাম্যহীন। ছেলেকে মাথায় আঘাত করে খুন করার পর বাবা স্বীকার করেছে তিনি ছেলেকে খুন করেছে।
সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, মানসিক ভারসাম্যহীন ছেলে তার বাবাকে কুড়াল নিয়ে মারতে যায়। এসময় নিজেকে রক্ষা করতে তার বাবা কুড়ালটি কেড়ে নিয়ে ছেলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আক্কাসের মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।