‘তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা’

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের গ্রুপিং ও সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা মিডিয়া থেকে শুনেছেন বলে মন্তব্য করেছেন বিসিবি প্রধান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দলের টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে সাকিব-তামিমের  সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্নের জবাবে গণমাধ্যমকে পাপন বলেন, ‘তামিম-সাকিবের সমস্যা, এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি কিন্তু আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে।’

তিনি আরও বলেন, ‘আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় সবকিছু খুবই ভালো দেখেছি, ওখানে কিন্তু আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে।’