আড়াইহাজারে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপতারা গ্রামের এসপি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।