কিশোরগঞ্জে জনসভা মঞ্চে শেখ হাসিনা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠে জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা মঞ্চে আসন গ্রহণ করেছেন তিনি। জনসভাকে ঘিরে ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া

এর আগে, দুপুরে মেহমান হয়ে কিশোরগঞ্জের মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মধ্যাহ্নভোজে যোগ দেন ও বিশ্রাম নেন।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন শেখ হাসিনা। সেখানে এক সুধী সমাবেশে অংশ নেন তিনি।