কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

উপকুলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সচেতনতামুলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহিপুরের মোয়াজ্জেমপুর সিনিয়র মাদরাসা মাঠে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ জিএন জাপান ডিআরআর প্রজেক্ট কলাপাড়া এর উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সংস্থাটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর জিএনজাপান ডিআরআর প্রজেক্ট, কলাপাড়া মাসাহিকো ইয়োদা সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান কলাপাড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনা পারভিন শীমা, উপজেলা ভাইস চেয়ারম্যান কলাপাড়া।

kua-1

উদ্বোধনী বক্তব্য রাখেন মি আনন্দ কুমার দাশ- ফোকাল পার্সোন ডিআরআর প্রজেক্ট কলাপাড়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একেএম আবু বক্কর সিদ্দিক - সুপার মোয়াজ্জেমপুর  মাদ্রাসা, আসাদুজ্জামার খান - সহকারী পরিচালক- সিপিপি, কলাপাড়া ,জাহিদুল ইসলাম সেলিম - প্যানেল চেয়ারম্যান মহিপুর।

এসময় দুর্যোগ কালীন সময়ে মানুষের জানমালের ক্ষতি কমিয়ে আনা, দুর্যোগ পূর্ব চলাকালীন ও পরবর্তী করণীয়সহ সামগ্রীক প্রস্তুতি জন্য সবাইকে সচেতন করা হয়।