সংসারের গল্পে সিড-কিয়ারা

শাহরুখের ‘পাঠান’ সিনেমা মুক্তির আগে-পরে বলিউডের সবচেয়ে আলোচিত খবর ছিল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে। বিয়ের পরে কেমন কাটছে নবদম্পতির জীবন? সকলের একটাই যেন কৌতুহল।

সাম্প্রতিক একটি অনুষ্ঠানে কিয়ারা কথা বললেন তার বিবাহ পরবর্তী সাংসারিক অভিজ্ঞতা নিয়ে। কিয়ারা বলেন, ‘শেরশাহ ছবিটি দেখার পর থেকেই দুই পরিবারই চেয়েছিলেন যে, তাদের বিয়েটা হোক। ওরা নিজেরাও। তাই শেরশাহ ছবিটার পর থেকেই সিদ্ধার্থের পরিবারের অনেকেই আমাকে তাদের ঘরের মানুষ ভাবতে শুরু করেন।’

সিদ্ধার্থ ও কিয়ারা। সংগৃহীত ছবি

সিদ্ধার্থ জানালেন, ২০২১ সালের ‘শেরশাহ’ ছবির পরে দর্শক তাকে এবং তার স্ত্রী কিয়ারাকে এত ভালোবাসা দিয়েছেন যে তাদের বিয়েটা হওয়ারই কথা ছিল।

করণ জোহরের ছবি ‘শেরশাহ’ ছিল পরমবীর চক্র জয়তী বিক্রম বাতরার জীবনকে কেন্দ্র করে। সেখানে প্রেমিকা ডিম্পলের সঙ্গে তার সম্পর্কের কথাও উঠে এসেছিল ছবিতে। অভিনয় করেছিলেন সিদ্ধার্থ এবং কিয়ারা। ছবির প্রেম সত্যি হয় তাদের জীবনেও।

সিদ্ধার্থ বলেন, ‘একটি দারুণ কাজ আমাদের দু’জনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। করণ স্যারের প্রতি হয়তো শুধু কৃতজ্ঞতা বললে কম হবে। কারণ এই সুযোগটা না পেলে হয়তো আমাদের পরিচয় থাকতো, কিন্তু সেই পরিচয় প্রেমে গড়াতো না।’

সংসার জীবনের গল্পে সিদ্ধার্থ বলেন, ‘কিয়ারা খুব মিশুক আর ঘরোয়া টাইপের মেয়ে। দুই পরিবারকে ভীষণ মানিয়ে নিয়েছে সে। কারণ ওকে আমার পরিবার পছন্দ করা শুরু করে আমারও আগে থেকে।’