খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আয়োজনে ডিজি কেয়ার এশিয়া প্রজেক্ট এর ৮তম আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যোগদান করেন ফিনল্যান্ড, পর্তুগাল, ভিয়েতনামসহ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর এর সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের কারণে বিশ্বব্যাপী ৮৪ ভাগ জনগোষ্ঠী আক্রান্ত। বাংলাদেশেও ৬৪ ভাগ এই রোগের শিকার। যার সিংহভাগই প্রবীণ।
বক্তারা বলেন, বাংলাদেশে ১৩ মিলিয়নেরও বেশি অর্থাৎ মোট জনসংখ্যার শতকরা ৮ ভাগ যাদের বয়স ৬০ বছরের বেশি। অসংক্রামক রোগে আক্রান্ত। এদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল ব্যবস্থাপনায় তা দ্রুত দেওয়া সম্ভব।
বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা খুব জনপ্রিয় নয়। এই ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রচলন দুষ্কর। তবে দীর্ঘমেয়াদি রোগে ভোগা রোগীদের নিজের যত্ন নেওয়া ডিজিটাল মাধ্যমে শেখানো সম্ভব। তাই বাংলাদেশে অদূর ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজ ও সুলভে নিশ্চিত করতে পারে সে লক্ষ্যে কাজ করা জরুরি।
সভায় সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর এর পক্ষ থেকে যোগদান করেন অধ্যাপক ডা. কাজি শফিকুল হালিম জিম্মু, অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম ইকবাল, ডা. ইসরাত জাহান উম্মন ও মো. সাফায়েত উল্লাহ আসিফ। উক্ত প্রকল্পের ব্যবস্থাপক হিসাবে ছিলেন ফিনল্যান্ডের টামপেরে ইউনিভার্সিটি অব এপ্লাইড সাইন্স এর নীনা স্মলেন্ডার।