কুরানের বোলিং তোপে ধুঁকছে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দেওয়া  ৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশ। দলীয় ১ রানেই জোড়া উইকেট হারিয়েছে বাংলাদেশ। জোড়া উইকেট তুলে নিয়েছে স্যাম কুরান।

৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে সাজঘরে ফিরে যান লিটন দাস। এরপরের বলে ক্রিজে এসেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল শান্ত।

হ্যাটট্রিকের আশা জাগালেও হ্যাটট্রিক করতে পারেননি স্যাম কুরান। এরপর ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানে কুরান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুশফিককে সাজঘরে ফেরান। শেষ খবর পর্যন্ত ৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন ক্রিজে ব্যাট করছে সাকিব এবং তামিম।