ইজতেমার গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫৩

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় হাসিবুল (৩৫), তমিজ (৬৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ এ সময় আহত হয়েছেন ৫৩ জন। নিহত হাসিবুল পোড়ামাটি গ্রামের সিরাজউদ্দীনের ছেলে ও তমিজ খয়ঘাটপাড়া গ্রামের মৃত শরিফউদ্দীন মেম্বারের ছেলে বলে জানা গেছে। 

শনিবার (৪ মার্চ) বিকালে উপজেলার বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের চন্দনবাড়ি বাজারের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। 

boda phto 00 1 (1)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে দেবীগঞ্জ ইজতেমা শেষ করে একটি মিনিবাস যোগে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়ঘাটপাড়া এলাকার ৫৭ জন মুসল্লি বাড়ি ফিরছিল। এ সময় চন্দনবাড়ি বাজারে সামনে মিনিবাসের সামনের চাকা পামচার (বাষ্ট) হয়ে পাল্টি খেয়ে খালে পড়ে যায়। এ সময় মিনিবাসের ৫৩ জন যাত্রী গুরুত্বর আহত হলে তাদের বোদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বোদা সদর হাসপাতালে সূত্রে জানা যায়, ৫৩ জন যাত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

বোদা থানার ওসি সুজয় কুমার রায় ২ ব্যক্তির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।