নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (৬ মার্চ) সকাল ৯টায় সেনাপ্রধান ঢাকার মিরপুর ডিওএইচএস-এ নবনির্মিত এই ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।