কাউন্দিয়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

সাভারের কাউন্দিয়ায় মাদক বিরোধী অভিযানে আধা কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ফাঁড়ির পুলিশ। সোমবার (৬ মার্চ) বেলা ১২ টার দিকে পশ্চিম কাউন্দিয়ার ছাপড়া মসজিদের সামনে থেকে তাকে আধা কেজি গাজাসহ গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীর বরিশালের মুলাদি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত আবদুল মতিন হাওলাদারের ছেলে।

কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস জানান, ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন মাদক ব্যবসায়ী কাউন্দিয়া পশ্চিমপাড়া এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরের দেহ তল্লাশি করার পর তার ডানে হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে আধা গেজি গাঁজা উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রজু হয়েছে। 

তিনি আরও জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ  নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্তেফাককে বলেন, সাভারের কাউন্দিয়ায় এসআই সুব্রত দাসের পরিচালনায় মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আধা কেজি গাজাসহ  গ্রেফতার করা হয় তার বিরুদ্ধ নিয়মিত মাদক মামলা রজু হয়েছে।